৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকার আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, ঢাকায় বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।
স্টাফ রিপোর্টার: থাইল্যান্ডে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসি ...
যশোর অফিস: চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ (২৩ জুলাই) আনুমানিক ভোর ৪ টার দিকে বিজিবির চুয়া ...
ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে ...
সব মন্তব্য
No Comments