ডেস্ক রিপোর্ট : আসন্ন পবিত্র ইদুল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে গত ১ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)।
গত ১ জুলাই হতে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে এবং আগামী ১২ জুলাই পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে বিভিন্ন রুটে (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে।
রুটসমূহ হলো- মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটে; কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটে; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটে; জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটে; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটে এবং মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটে। এছাড়া গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, শরিয়তপুর রুটে, নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটে; কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর রুটে এবং নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে-নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটে। যাত্রীসাধারণকে বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবা গ্রহণ করার জন্য বিআরটিসি এর পক্ষ থেকে বলা হয়েছে।
যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনাল জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকছে। ডিপোগুলো হলো-সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরস্হ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাসস্ট্যান্ড। এ লক্ষ্যে মতিঝিল বাস ডিপো-মোবাইলঃ ০১৭১১-৩৯১৫১৪, কল্যাণপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো-মোবাঃ ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৭০৮০৮৯, মিরপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১৭-৭৬৩৮২০, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮-৮৮০০১১, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবাঃ ০১৯১৩-৭৪১২৩৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাঃ ০১৭১৫-৬৫২৬৮৩, কুমিল্লা বাস ডিপো-মোবাঃ ০১৭১৬-৬৮৪১৪৪, নরসিংদী বাস ডিপো-মোবাঃ ০১৫৫৩-৩৪৯৫৬৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments