ডেস্ক রিপোর্ট: চলমান ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামালার কারনে মধ্রপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা নিজ নিজ বন্ধ ঘোষণা করায় বাংলাদেশ থেকে সব বানিজ্য বিমান চলাচল বন্ধ হয়েছে। সোমবার (২৩ জুন) থেবে ওই সব ধেশের সঙ্গে সব বিমান চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত , কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
সংশ্লিষ্ট দেমের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, দুবা্ই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন এ বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।
এই পরিস্থিতিতে দোহা, দুবা্ই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
। এভিয়েশন সংশ্লিষ্টরা বলেছেন, ঢাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকে। তা চাড়া এসব দেশের আকাশসীমা ব্যবহার করে অন্য দেশের গন্তব্যেও অনেক ফ্লাইট ব্যবহার করে। দেশগুলোতে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়ায় প্রবাসীরা বিপাকে পড়বেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলব ...
স্টাফ রিপোর্টার: গেল আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬৪ জন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প ...
রংপুর অফিস: দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমন্বিত আচরণ বিধিমালা, ২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন পর দলীয় প্রতীক বাদ দিয়ে সম্পূর্ণ নির্দলীয় প্রতীকে হ ...
সব মন্তব্য
No Comments