ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কৃষকদলের নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জালাল উদ্দিন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক। তিনি স্থানীয় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের অনুসারী।
লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেছেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করি। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে তিনজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনসহ তিনজন তাকে মারধর করে।
হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের সিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভিতরেই তার উপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভিতরে হামলার স্বীকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন।
অভিযুক্ত উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। হামলার সময় তিনি উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন।
তবে জালাল উদ্দিন এর আগে গত ২৭ জানুয়ারি উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে জনসম্মুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করেন। এ ঘটনায়ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ওই শিক্ষক। এছাড়া গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল হাসানকে কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জালাল উদ্দিন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
সব মন্তব্য
No Comments