সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৩১ কেজির দুইটি বাঘাইর মাছ বিক্রির জন্য বাজারে উঠেছে। মাছ দুটি এক নজর দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা। বুধবার সকালে উপজেলা চত্বরে মাছ দুটি বিক্রি করতে আসেন বগুড়ার ধুনট উপজেলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন।
জানা যায়, মাছ দুটি যমুনা নদীতে ধরা পড়ে। পরে ইসমাইল হোসেন ক্রয় করে সিংড়ায় নিয়ে আসেন। বড় মাছ ২০ কেজি ওজনের এবং ছোট মাছ ১১ কেজি ওজনের। ছোট মাছটি ৮'শ টাকা কেজি দরে ক্রয় করেন শহরবাড়ি গ্রামের আব্দুস সোবাহান নামের এক ব্যক্তি। অপরদিকে বড় মাছটি এক হাজার টাকা কেজি দরে কয়েকজন মিলে ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ প্রায় ৫৫ বছর যাবৎ মাছের ব্যবসা করে আসছি। বাঘাইরসহ বড় বড় মাছ সিংড়ায় নিয়ে আসি। মাছ দুটি বিক্রি হওয়ায় আমি খুব খুশি।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments