স্টাফ রিপোটারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ছয়টি আসনের উপনির্বাচনের বিষয়ে সিইসি বলেন, কিছু অনিয়ম হলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
তিনি বলেন, অনেক জায়গায় মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি ২ থেকে ৪ ঘন্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। ভোটার সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments