স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ জুলাই সকাল ৮টা থেকে ১৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ২৭৫ জন।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৮১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৫ জনই রয়েছে।
উল্লেখ্য, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে ভর্তি রোগীর সংখ্যা এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যার তথ্যও নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে ঢাক ...
সব মন্তব্য
No Comments