স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যাত্রার টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। এবারও শতভাগ টিকিট শুধু অনলাইনের মাধ্যমেই দেওয়া হচ্ছে।
ঈদকেন্দ্রিক পরিকল্পনা অনুযায়ী ৩১ মে’র টিকিট দেওয়া হয় ২১ মে এবং ১ জুনের টিকিট ছাড়া হয় ২২ মে। আগামী ৩ জুনের যাত্রার টিকিট পাওয়া যাবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
বাংলাদেশ রেলওয়ে আরও জানিয়েছে, ঈদযাত্রার জন্য কেনা অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে একাধিক আসনের ক্ষেত্রে টিকিট কেনার সময় প্রত্যেক সহযাত্রীর নাম উল্লেখ করা বাধ্যতামূলক।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments