চট্টগ্রাম অফিসঃ খ্যাতিমান নাট্য ও তথ্যচিত্র নির্মাতা ও পরিচালক অরিন্দম মুখার্জী বিংকু। অতিথি প্রযোজক হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম সেন্টারে। সম্প্রতি এ কেন্দ্রের জন্য তিনি নির্মাণ করেছেন মেগা ধারাবহিক ‘জলতরঙ্গ’। বলা হচ্ছে, ‘ঢাকা যা পাারে নি, চট্টগ্রাম তা করে দেখাতে চলেছে। এ নাটকের মাধ্যমে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের নাট্য শিল্পীরাও। স্টার জলসা, জি বাংলা’র মত চ্যানেলগুলোর সাথে পাল্লা দিয়ে নির্মিত হচ্ছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ‘জল তরঙ্গ’।’
বিংকু বলেন, ‘জলতরঙ্গ নির্মাণের পেছনে বেশ কয়েকটি বিষয়ে কাজ করেছে। যেমন- বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দাঁড়িয়েছে ধারাবাহিক বা টেলিফিল্ম দিয়ে। সেভাবে দেখতে গেলে এ ধারাবাহিক বা টেলিফিল্ম চালিয়ে দর্শককে আটকে রাখার বা জনপ্রিয়তা করা। সে সাথে চ্যানেলকে পরিচিতি করার একটা দিক মনে করছি। আমি সেই ভাবনা থেকেই মূলত এ ধারাবাহিকটি হাতে নেয়া…।
তিনি জানান, চট্টগ্রামের শিল্পীরা নিয়মিতকাজ করবে। সে ক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রফেশনালিজম তরি হবে। নিজেকেও তারা সমৃদ্ধ করতে পারবে প্রতিনিয়ত কাজ করার মধ্য দিয়ে। স্টার জলসা, জি বাংলা‘য় অভ্যস্ত আমাদের পরিবারগুলোকে টার্ন করানোর একটা চেষ্টা…। সে সাথে গল্পের মধ্য দিয়েই আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ইতিহাস, বিশেষ দিন বা দিবসগুলো তুলে ধরা। সর্বোপরি সবাই যখন ঢাকামুখী, তখন দেখি, চট্টগ্রামের চ্যানেল চট্টগ্রামের অভিনেতা-অভিনেত্রীদেরকে নিয়ে কিছু একটা করা যায় কিনা…। যেটা ঢাকায় কখনো সাহস পায়নি, আমরা দেখি না, আমরা নাট্যাঙ্গনের নাট্যশিল্পীরা মিলে কিছু একটা করতে পারি কিনা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments