শ্যামল বিশ্বাস, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর রাজিব হোসেন (৩২) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব হোসেন দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের প্রয়াত আ’লীগ নেতা আব্দুল আজিজের ছেলে।
শনিবার (২৯ জুলাই) রাতে ভিকটিম তরুনী মেহেরপুর সদরের নতুন মদনাডাঙ্গা গ্রামের শের আলী মন্ডলের মেয়ে (২৪) বাদি হয়ে লম্পট রাজিবকে আসামী করে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা (নং-১৪) দায়ের করলে রাতেই সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মামলার আসামী রাজিব হোসেন বিবাহিত, বাড়িতে তার তিনটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিক মেয়েকে প্রেমের জালে ফাসিয়ে তাদের সাথে শারিরীক সম্পর্ক স্থাপনসহ প্রতারণা করে আসছিলেন তিনি। গত বৃহষ্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর সদরের বাসিন্দা ওই ভিকটিম তরুনীকে বিয়ের প্রলোভনে এলাকায় ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ক্লাবে রাতভর রেখে তাকে ধর্ষণ করেন রাজিব হোসেন। পরদিন সকালে ওই তরুনীকে সাতক্ষীরা শহরের একটি পেট্রোল পাম্পের সামনে ফেলে এসেছিলেন তিনি। পরে ওই তরুনী পাশ্ববর্তী ডিবি কার্যালয়ে গিয়ে এব্যাপারে লিখিত অভিযোগ দেন এবং পরবর্তীতে দেবহাটা থানায় মামলা দায়ের করলে ধর্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার দেবহাটা থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তার পরবর্তী ধর্ষক রাজিবকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments