নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাহবুবুর রহমান নামে নিখোঁজ এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃস্পতিবার(২২ আগস্ট) সকালে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া একটি পুকুর পাড় থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কৃষক মাহাবুর রহমান (৪০) উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।এঘটনায় নিহত চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত নামীয় আসামী করে মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে কৃষক মাহবুর রহমান পরিবারের সাথে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।পরদিন বৃস্পতিবার সকালে বাসুদেবপুর উত্তর পাড়া একটি পুকুর পাড় থেকে তার লাশ পড়ে থেকে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত নামীয় আসামী করে মামলা দায়ের করেছে।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments