ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ চিত্র জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
*গত ২৪ ঘণ্টার চিত্র*
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
*সর্বমোট চিত্র (১৫ মার্চ থেকে)*
গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৬২ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
এ সময়ের মধ্যে হামে মোট মৃত্যু হয়েছে ৯৫৬ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১০১ জন।
স্টাফ রিপোর্টার: সারা দেশে হাম (Measles) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এই দুইজনের মৃত্যুই সন্দেহজনক হাম হিসেবে ন ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য ...
সব মন্তব্য
No Comments