স্টাফ রিপোটার: সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে বিএনপি ১৫ দিনের কর্মসুচি দিয়েছে ।সোমবার ১৮ সেপ্টেম্বর গুলমানে এক সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসুচি ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ ।কেরানীগঞ্জে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান । টঙ্গীতে উপস্থিত থাকবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী ।
২১ সেপ্টেম্বর ভৈরব—ব্রাক্ষ্মণবাড়িয়া—হবিগঞ্জ—মৌলভীবাজার—সিলেট রোডমার্চ। উপস্থিত থাকবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
২২ সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ি ও উত্তরা সমাবেশ। যাত্রবাড়িতে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান । এবং ঢাকার উত্তরায় উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশুরোগ মুক্তি কামনায় বাদ জুম্মা সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন—ওয়ার্ড পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।
২৩ সেপ্টেম্বর বরিশাল—ঝালকাঠি—পিরোজপুর—পটুয়াখালী রোডমার্চ ।উপস্থিত থাকবেন জনাব নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান
২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ। নয়াবাজারে উপস্থিত থাকবেন জনাব নজরুল ইসলাম খান ।এবং আমিন বাজারে উপস্থিত থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান ।
২৬ সেপ্টেম্বর ২০২৩ খুলনা বিভাগ রোডমার্চ ।উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও বাবু গয়েশ্ব চন্দ্র রায়।
২৬ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী কনভেশন। উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. আব্দুল মঈনখান।
২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ ।গাবতলীতে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান । এবং ফতুল্লাায় উপস্থিত থাকবেন ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী ।
২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ। উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান।
৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন ।উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও জনাব নজরুল ইসলাম খান।
১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ।উপস্থিত থাকবেন ড. আব্দুল মঈন খান ও জনাব নজরুল ইসলাম খান।
২ অক্টোবর ঢাকায় কৃষকসমাবেশ।উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাবু গযয়েশ্বর চন্দ্র রায়।
৩ অক্টোবর কুমিল্লা—ফেনী—মিরসরাই—চট্টগ্রাম রোডমার্চ।উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়াও আইনজীবীদের কর্মসূচী অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সকল দল সমর্থন জানাবে বিএনপি।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments