সংবাদদাতাঃ কলারোয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ) এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক যশোর জেলা শাখার ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুন, কলারোয়া ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার শাহনাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন বাল্যবিবাহের ক্ষতিকর বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুলী বিশ্বাস বলেন-আপনারা যখন বাল্যবিবাহের খবর পাবেন তখনই যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। কলারোয়াতে আগামীতে আর একটিও বাল্যবিবাহ যাতে না হয় সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments