অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাশকতা প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বাহিনী টি। তারই অংশ হিসাবে এ অভিযান।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে কোতয়ালী থানার করিমপুর এলাকায়, রইচ উদ্দিন মুন্সীর পোল্ট্রি ফার্ম সংলগ্ন কানাইপুর-চাঁদপুরগামী সড়কের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধারে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করতে বদ্ধ পরিকর কর বাহিনীটি।
এ অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর কার্যকর ভূমিকার প্রতি জনগণের আস্থা আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments