ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বর্তমান সরকারের জনগণের উপর বড় করের বোঝা চাপানোর গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকার ঘাটতি নিয়ে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ হাজার কোটি টাকার বড় বাজেট দেয়া হয়েছে। এটি একটি গতানুগতিক ধনি তোষণ ও গরীব শোষণের বাজেট। এতে গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ক্ষেত্রে বরাদ্দ তেমন বাড়ানো হয়নি। আইএমএফ এর শর্ত পূরণ করতে গিয়ে অর্থমন্ত্রী ভ্যাট ও করের জাল বিস্তৃত করেছে। ফলে বাজারে নিত্যপণ্যের দাম আরো বাড়বে এবং জনগণের দুর্দশা ও দুর্ভোগ বাড়বে। করযোগ্য আয় না থাকলেও ২ হাজার টাকা কর দিতে হবে। এটি মরার উপর খাড়ার ঘায়ের সামিল। এবার বাজেটে ঘাটতি মেটাতে ব্যক্তি নির্ভরতা বেড়েছে। প্রযুক্তিকে যুক্ত করে শিক্ষাখাতে বরাদ্দ করেছে মাত্র ১৩.৭% অথচ ছাত্র সমাজের বরাবরই দাবি ছিল ২৫%। স্বাস্থ্য খাতও ৫% এর ঘর অতিক্রম করছে না। কৃষি খাতও বাজেটে অবহেলিত হয়েছে। বরাদ্দ কমেছে। সারের দাম ২ দফা বেড়েছে; জ্বালি তেল, বীজসহ কৃষি উপকরণের দাম বেড়েছে অথচ বাম্পার ফলনেও কৃষক বোরো ধানের দাম পাচ্ছে না। প্রতি বছর শ্রমবাজারে আসা ২০ লাখ কর্মসংস্থানের বিষয়ে বাজেটে কোন বক্তব্য নেই, বরাদ্দ নেই। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ থাকলেও বাজেটে পরিবেশকে উপেক্ষা করা হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এই বাজেট ব্যবসা বান্ধব। জনগণের কল্যানে এটি প্রণীত হয়নি। আইএমএফ এর শর্তে জনদুর্ভোগ বৃদ্ধির এই বাজেট সংশোধন করে সামরিক খাতসহ অনুন্নয়নখাতে বরাদ্দ কমিয়ে শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ জনক্যালনমূলকখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments