সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জ: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ’র উদ্যোগে সোমবার সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুম সাহান আরা আব্দুল্লাহ্, বরিশাল-৪ আসনের সাবেক সাংসদ মরহুম মহিউদ্দিন আহম্মেদ, শাহাদাৎ বরণকারী আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাবৃন্দের রুহের মাগফিরাত কামনা, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও দেশ-জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন নবী, উপজেরা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহাবুবুল আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী, পাতারহাট মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, উলানিয়া মুজাফ্ফর খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নেছা লাইলী, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, পল্লী বিদ্যুৎ মেহেন্দিগঞ্জ’র ডিজিএম গোবিন্দ চন্দ্র শীল, এজিএম মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মশিউর রহমান নাদিম, সোহেল মোল্লা, মনির জমদ্দার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান খোকন,উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারী খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কালাম, আব্দুর রাজ্জাক সাংবাদিক মোঃ কবির হোসেন, সঞ্জয় কুমার গুহ, সাবেক কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments