তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বাস্তবায়নে সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও উপজেলা আ’লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। সভায় বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়াসী নারী, জাতির পিতার সকল লড়াই- সংগ্রাম- আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাতা। স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। পরে ৭ জন দুস্থ মহিলার মাঝে সাতটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments