ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ তারিখ সকালে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ আভিযানিকদল বিশেষ তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান হতে প্রায় ০৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments