রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পৌর বিএনপির সাবেক সভাপতি ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান চোকদারের উদ্যোগে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বাদ জুমা উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের দরবেশগেট ফিরোজা-রহমান জামে মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মাহমুদুর রহমান দোয়া-মিলাদ পরিচালনা করেন। এতে বিএনপির কর্মী-সমর্থকসহ সাধারণ মুসল্লীরা অংশ নেন। এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান চোকদার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে এসে আবারও যেন দেশ পরিচালনা করতে পারেন সেজন্য মহান আল্লাহর কাছে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সবাইকে দোয়া করতে বলেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments