স্টাফ রিপোর্টার: রাজধানীর নীলক্ষেতের কাটাবনের ২৫/এফ প্লটের দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী পারভীন আক্তার।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পারভীন আক্তার অভিযোগ করে বলেন, ২২ সেপ্টেম্বর বিএনপি নেতা ব্যারিস্টার অসীমের পরিচয় দিয়ে জনৈক মিজান, সাজিদ, জব্বার, জামান ও হানিফ নামের কয়েজন এসে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন। জায়গা না ছাড়লে মাদকের মামলা দেয়ার হুমকী দেয় বলেও অভিযোগ করেন পারভীন আক্তার।
ব্যারিস্টার অসিমের লোক পরিচয়ে তারা আগেও কয়েকবার এসে হুমকী দেন বলে জানান তিনি।
পারভীন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, এর আগে ২০২০ সালে আওয়ামী লীগের পান্ডারা জোর করে নামিয়ে দিয়ে এই জায়গা দখলে নিয়েছিলো এবং মাদক মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছিলো। ৫ আগস্টের পর আওয়ামী লীগ পালালে আমরা আবারো এই জায়গা ফিরে পাই। কিন্তু ব্যারিস্টার অসিমের লোকজন আমাদেরকে আবারো সেই একই কায়দায় রাস্তায় নামানোর পায়তারা করছে। বিষয়টি নিয়ে ব্যারিস্টার অসিমের সাথে দেখা করতে তার বাড়ীতে গিয়েছিলাম, কিন্তু দাড়োয়ান বলেছেন, ব্যারিস্টার অসিম বাড়ীতে নেই।
ভুক্তভোগী বলেন, ১৯৬৫ সাল থেকে এই জায়গায় বসবাস করছি আমরা। ঢাকার শহরে আমাদের থাকার কোন জায়গা নেই। এই জায়গাটুকু কেড়ে নিলে আমাদের রাস্তায় নামা ছাড়া কোন উপায় থাকবে না।
তাই সরকার এবং বিএনপির হাই কমান্ডে কাছে আমাদের ৪ ভাই বোনের দাবি, আমাদেরকে যেনো এই জায়গা থেকে না নামানো হয়। আমরা আপনাদের কাছে কড়জোরে মিনতি করছি, আমারা যেনো এই জায়গায় থাকতে পারি আপনারা সেই ব্যাবস্থা করলে চিরদিন কৃতজ্ঞ থাকবো।
সংবাদ সম্মেলনে পারভীন আক্তার ছাড়াও তার ভাই বাবু, পিন্টু এবং দেলোয়ার উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments