সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার শেরকোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
শনিবার (৩রা মে) বেলা ১১টায় ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি।
ঈদগাহ মাঠের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব রাসেল কবির কালাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক সাহা, ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সবুজ মাহমুদ, নাটোর শহর জামায়াতের প্রচার সম্পাদক আব্দুর রহমান, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ, ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোর্শেদ প্রমুখ।
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
সব মন্তব্য
No Comments