টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ব্যাপক দর্শকের উপস্থিতিতে বিশাল হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকালে উপজেলার আবাদপুর গ্রামবাসীর আয়োজনে এ জাকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় আ.লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি'র সদস্য তারেক শামস খান হিমু। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। জনপ্রিয় এই খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করে এমন উৎসবমুখর আয়োজন করায় গ্রামবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এলাসিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মানিক রতন সাহেব এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন আয়নাল এর সঞ্চালনায় উক্ত খেলায় উদ্বোধক ছিলেন মো. জোসন আলী পীর সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন, সলিমাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, নাগরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন সহ অন্যান্য অতিথি বৃন্দরা। উক্ত খেলায় আবু তালেব বনাম রুবেল এর দল মুখোমুখি হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments