স্টাফ রিপোর্টার আজ শনিবার ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে রাজধানীতে ব্যাপক লোক সমাগমের পরিকল্পনা করছে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার জায়গায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি। সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেস্টা সালমান ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো: আব্দুর রহমান এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি এমপি, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো: মাহবুবুর রহমান।
এতে বড় সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে বার্তা দেবে আওয়ামী লীগ। এরআগে গত ২৩ অক্টোবর ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের সম্মেলনেও বড় জমায়েতের শোডাউন দেয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি।
বিএনপি ঢাকাসহ সারা দেশে ব্যাপক মানুষের উপস্থিতি দেখিয়েছে। কয়েক মাস ধরে গণমাধ্যমে তারা ব্যাপক কভারেজ পেয়েছে। ফলে আওয়ামী লীগের সঙ্গে দেশের জনগণ রয়েছে, সেটি আওয়ামী লীগ রাজপথের শক্তির মাধ্যমে আজ জানান দেবে।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments