বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসরাইলি জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস করা, গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের ভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দমনপীড়নের প্রতিবাদে আজ বিকাল ৪.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
সমাবেশে ছাত্র ফ্রন্ট সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘বিগত ২০০ দিন ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলী নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রেও ইসরায়েলী হামলা অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকট।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের দাবিতে স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ যখন আন্দোলন-প্রতিবাদ করছে তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল, কলম্বিয়া, ইলিনয়, শিকাগোসহ প্রায় ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের উপর ধরপাকড় ও হামলা করা হচ্ছে। হোয়াইট হাউজের পক্ষ থেকেও আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেয়া হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর পক্ষ থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছি।’
ছাত্র ফ্রন্ট এর সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় স্বীকৃতিদানকারী অন্যতম দেশ ফিলিস্তিন অথচ এই ইস্যুতে চুপচাপ বাংলাদেশ সরকার। তিনি সংসদে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশের দাবি জানান। তিনি আরোও বলেন, যেখানে ফিলিস্তিনের দরকার সহযোগিতা সেখানে উল্টো ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলি। তাই আজ ইসরাইলি জায়নবাদের পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও বিশ্বের মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।’
সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র সফরের নিন্দা জানান। সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র কুশপুত্তলিকা দাহ করা হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments