স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, সরকার একবার হুমকি দিচ্ছে বিএনপিকে হেফাজতের পরিনতি ভোগ করতে হবে। হুমকি দিচ্ছে ১০ ডিসেম্বরের মত অবস্থা হবে। স্পষ্ট বলে দিতে চাই হেফাজত আর বিএনপি এক কথা নয়, ১০ ডিসেম্বর আর ২৮ অক্টোবর একজিনিস নয়।
তিনি বলেন, আপনারা (সরকার) এই ২৮ অক্টোবর প্রকাশ্যে লগি-বইঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে ১/১১ কে ডেকে এনেছিলেন। কিন্তু বিএনপি মানুষ হত্যা করে অন্ধকার পথে ক্ষমতায় আসতে চায় না। যাদের কোনো জনভিত্তি নেই তারাই এসব নোংরামী করে, মানুষ হত্যা করে অন্ধকার পথে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।
মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, সরকারের পতন অনিবার্য। ২৮ অক্টোবর যদি বিএনপির সমাবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পালিয়ে রক্ষা পাবে না। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা আত্মরক্ষার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
তিনি বলেন, পুলিশও জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারছে। তাই প্রধানমন্ত্রী এখন পুলিশকেও বিশ্বাস করছে না। তাই আনসার দিয়ে দমন-পীড়ন ও গ্রেপ্তারের পায়তারা করছে। এরপর শুনবো সচিবালয় ও সরকারি কর্মকর্তাদের বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে। এগুলো করে সরকার নিজ দেশে এবং বিদেশে হাসির খোরাক যোগাচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোষ্ঠ্য সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসনে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, হারুন-উর-রশিদ হারুন, সিকান্দার কাদির, মনির চেয়ারম্যান, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু, যুবদলের ঢাকা দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিক দলের আহবায়ক সুমন ভূঁইয়া, মহিলা দলের সভানেত্রী রুমা আক্তার, সদস্য সচিব শাহিনুর নার্গিস, ছাত্রদলের দক্ষিণের আহবায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ছাত্রদল পূর্বের আহবায়ক খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল-আমীন, জাসাসের যুগ্ম আহবায়ক মাহফুজ কবির মুক্তা প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments