দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদকের নেশা ছেড়ে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করে আত্মসমর্পন করেছেন ২৩ জন মাদকাসক্ত যুবক। শনিবার দুপুরে উপজেলার সীমান্ত সংলগ্ন প্রাগপুর এলাকার মাদকাসক্ত যুবকেরা প্রাগপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে অন্ধকার দৌলতপুরে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরলো ২৩ জন যুবক ছেড়ে আলোরপথে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করে আত্মসমর্পন করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকারের উপস্থিতি মাদকাসক্ত যুবকরা মাদককে না বলে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেন। এসময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তাগণ তাদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান। ‘আসুন মাদককে না বলি’ দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান এই স্লোগানে মাদকাসক্তদের উদ্বুদ্ধ করে তাদের অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে ফেরা আহ্বান জানান। এরআগে দৌলতপুরের বিভিন্ন এলাকার ৪৩জন মাদকাসক্ত যুবক ও শিক্ষার্থীকে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরাতে সক্ষম হোন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।
মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরানো যুবকের উদ্দেশ্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, সুস্থ, সুন্দর ও মানবিক জীবন সত্যিকারের স্বস্থি আনতে পারে। আর এরজন্য প্রয়োজন সচেতনতার। তিনি মাদকমুক্ত দৌলতপুর গড়ার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments