দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণ ঘটে বোমা তৈরীর কারিগর বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা (২৪) আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে বোমা বিষ্ফোরণের এ ঘটনা ঘটেছে। আহত বক্কর ও তার স্ত্রী মধুবালাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। এরা হলেন, একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল ইসলাম মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।
স্থানীয় সূত্র জানায়, বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরী করছিল। এসময় একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধুবালা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। বোমা বিষ্ফোরণের সময় ঘরের টিনের চালা উড়ে যায় বলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান।
ঘটনাস্থলে উপস্থিত প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল মাষ্টার জানান, বিলগাথুয়া গ্রামের নিজ বাড়িতে বক্কর ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু বোমা বানানোর সময় একটি বোমার বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়। আহতদের মধ্যে বক্করের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি উলেøখ করেন। বিষ্ফোরিত বোমায় ঘরের টিন ও চালা উড়ে যাওয়ার কথাও তিনি জানান।
বোমা বিষ্ফোরণের বিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বোমা তৈরী করতে গিয়ে বিষ্ফোরণ ঘটে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে পাঠিয়েছে এলাকার লোকজন। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments