প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া কিশোর গ্যাংয়ের হামলায় মনিরুল ইসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের পাশে রাস্তার উপর হামলা চালায় গ্যাংটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণ রানাকে আটক করেছে পুলিশ।
নিহত মনিরুল ইসলাম (১৭) সে কলারোয়ার গদখালি গ্রামের মৃত. জাকির হোসেনের ছেলে। ছেলেটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।
নিহতের স্বজনরা জানান, মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল কেড়ে নেয়। চাইলেও মোবাইল দুই দিন ফেরৎ দেয়নি। এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করে জখম করে। এ সময় রানার সঙ্গে আরও ৭-৮ জন তরুণ ছিল। এদের গ্যাং রয়েছে। এলাকায় এভাবে অশান্তি করে।
কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। মামলার পর ৩ জুন রানাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এখন মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments