নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুর থেকে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার মোহনা (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। মোহনা গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে। মোহনার মা আমেনা থাতুন গত বৃহস্পতিবার বিকেলে মোবাইলে কথা বলা নিয়ে বকা দিলে মনের রাগে সে বাসা থেকে বের হয়ে যায়। বিকেল শেষে রাত পর্যন্ত বাসায় না আসলে থানায় একটি সাধারণ ডায়রী করেন তার বাবা মকবুল হোসেন। ঘটনার দুইদিন পর শনিবার সকালে পুকুরে লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে আটোয়ারী থানা পুলিশ লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়।
মৃত্যুর খবর নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আবু মুসা বলেন, গত ১৯ অক্টোবর বিকেলে মেয়েটির বাবা থানায় এসে একটি সাধারণ ডায়রী করেন। তার পর থেকেই বিষয়টি নিয়ে আমাদের পুলিশ কাজ করছে। এর মধ্যেই আজকে সকালে পুকুরে লাশ ভেসে থাকার খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে লাশ উদ্ধার করে তার বাবা ও মায়ের সনাক্তে থানায় আনা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments