ডেস্ক রিপোর্ট: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক মাস ধরে একের পর এক রহস্যময় চিঠি পাওয়ার পর এবার পুলিশের দ্বারস্থ হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবার।
সোমবার সৌরভের ব্যক্তিগত সচিবের পক্ষ থেকে কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি বিষয়টি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের ঠিকানায় ইংরেজিতে লেখা একাধিক বেনামি চিঠি আসছিল। প্রথমদিকে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। ধারণা করা হয়েছিল, সাধারণ ভক্তদের পাঠানো চিঠি হতে পারে। কিন্তু সোমবার পাওয়া একটি চিঠির ভাষা অত্যন্ত কড়া হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
চিঠিতে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকিসূচক ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের ক্ষতি করার পাশাপাশি বাড়িতে ঢুকে খুন করার হুমকিও দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁদের ঘনিষ্ঠ ও ব্যক্তিগত কর্মীদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চিঠিগুলো ইংরেজিতে লেখা এবং হাতের লেখা অত্যন্ত ছোট হওয়ায় সেগুলো পড়তেও সমস্যা হচ্ছিল বলে জানা গেছে। সর্বশেষ চিঠিটি পাওয়ার পর বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে সৌরভের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এলাকা থেকে কুরিয়ারের মাধ্যমে চিঠি পাঠানো হয়ে থাকতে পারে। চিঠির প্রেরক কে, কী উদ্দেশ্যে এই হুমকি দেওয়া হয়েছে এবং এর পেছনে কোনও সংগঠিত পরিকল্পনা রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর সৌরভ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও সতর্ক হয়েছে পুলিশ। চিঠির প্রেরকের পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments