মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ই মে ২০২৪) অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যালটের মাধ্যমে সভাপতি পদে আলহাজ্ব মো. মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে মাছুম চৌধুরী বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন রফিকুল ইসলাম রফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে পান ১৫৪ ভোট এবং মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল ফুটবল প্রতীকে পান ৮০ ভোট।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৯ সালে আহ্বায়ক কমিটি গঠিত হলেও নিয়মিত সম্মেলন আয়োজন সম্ভব হয়নি। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে ছাত্র-জনতার গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে দলটির নেতাকর্মীরা পুনরায় ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে দুপুর ১২টার দিকে উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।
এছাড়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর এ সম্মেলনের মধ্য দিয়ে আটপাড়া উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্বের সূচনা হলো বলে নেতাকর্মীরা মনে করছেন।
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
সব মন্তব্য
No Comments