ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আগামী ১৮ জুন ৮৫ বছরে পা রাখার কথা ছিল এই কিংবদন্তির। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ মে নিজ বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১০ দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। একবার অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতি হয়। সোমবার রাতে লাইফ সাপোর্ট খুলে দিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মেয়ে শর্মিষ্ঠা রহমান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার প্রক্রিয়া চলছে। রাত সোয়া একটা পর্যন্ত সময় নিশ্চিত হয়নি। তবে বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে বলে চূড়ান্ত হয়েছে। আপাতত বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান ছিলেন বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে তিনি নাটককে পেশা হিসেবে বেছে নেন। ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ১৯৭২ সালে মাইকেল মধুসূদন দত্তের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকের মাধ্যমে নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেন। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন। মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশন নাটকেও ছিলেন সমান জনপ্রিয়। সহকর্মীদের কাছে তিনি ‘মঞ্চসারথি’ নামে পরিচিত।
অভিনেতা রওনক হাসানসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments