অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেয় ছোট-বড় প্রায় ২৬টি নৌকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরকান্দা এলাকায় কুমার নদ থেকে নৌকা বাইচ শুরু হয়ে ভাঙ্গা খাদ্যগুদাম এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদীপথে প্রতিযোগিতা চলে। দুই শতাধিক বছরের পুরোনো এ ঐতিহ্যবাহী আয়োজন দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজারো মানুষ জড়ো হন। আশপাশের বিভিন্ন ভবনের ছাদ, সেতু ও নদীর পাড় দর্শনার্থীতে পূর্ণ হয়ে যায়। অনেকে পরিবার-পরিজন নিয়ে নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে নেমে বাইচ উপভোগ করেন। উৎসবকে কেন্দ্র করে নদীর তীরজুড়ে বসে বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকানও।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘদিন পর নৌকা বাইচের আয়োজনের মধ্য দিয়ে ভাঙ্গাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। লোকজ সংস্কৃতির শেকড়ের সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করতে নৌকা বাইচের পাশাপাশি জারি ও সারি গানের মতো হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোও ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে।
পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী বড় নৌকার দলগুলোকে ফ্রিজ এবং ছোট নৌকার দলগুলোকে রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজালুর রহমান খান পলাশ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
সব মন্তব্য
No Comments