সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপজেলায় চতুর্থ ধাপে আগামী ৫ জুন ভোট গ্রহন হবে জানিয়েছেন নির্বাচন কমিশন।
রবিবার (২৬ মে) দুপুর বারোটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ৫ জুন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে এ তথ্য জানানো হয়
বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন।
চিঠির বরাত দিয়ে তিনি জানান, সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে আইন ও বিধি অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব নির্দেশনার আলোকে পদ্ধতিগতভাবে ৪র্থ ধাপে ০৫ জুন ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এর আগে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের আগে ৭ মে এ উপজেলায় সকল পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ দেয়। মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে উচ্চ আদালত নতুন কোন আদেশ দেয়নি। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
আগামী ৫ জুন ৪র্থ ধাপে অনুষ্ঠিত ৬ ষ্ঠ সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রফিকুল ইসলাম রফিক (আনারস প্রতীক) ও তালেব উদ্দিন (দোয়াত কলম প্রতীক)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আল—আমিন হোসাইস শিবলু (তালা প্রতীক) ও গোলাম মোস্তফা গণেশ (চশমা প্রতীক) মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা শিখা ( কলসি প্রতীক) ও জেলি আক্তার ( ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দিতা করবেন। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯২টি কেন্দ্রের ৭৮৫টি বুথে ভোট গ্রহণ চলবে। উপজেলায় মোট পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৩শ ৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৯৩ হাজার ৯শ ১৮জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১জন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের জানান, রোববার (২৬ মে)
দুপুর বারোটার দিকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। আগামী ৫ জুন স্থগিত হওয়া সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সকল কার্যক্রম গ্রহণ করা হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments