দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পথ নির্দেশক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। এসময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং সুধীজন উপস্থিত ছিলেন। এরআগে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা উপজেলা পরিষদ চত্বরে জমি অধিগ্রহণের দাতাগণের মাঝে চেক বিতরণ করেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও দৌলতপুর সহকারী (ভূমি) অফিস পরিদর্শন করেন। এরপর মো. এহেতেশাম রেজা উপজেলার ফারাকপুর এলাকায় হিসনা নদী জলমহল, হিসনা আশ্রয়ন প্রকল্প এলাকা ও মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments