ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: “কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন”-এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে সুর স¤্রাট আলউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উলøাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। আলোচনায় বক্তারা বলেন, দেশে প্রায় ২৪ লাখের মত প্রতিবন্ধী রয়েছে। তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা ব্যতীত সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে নানামূখী পদÿেপ বাস্তবায়ন করছে। যার ফলশ্রুতিতে প্রতিবন্ধীরা দেশের বিভিন্ন সেক্টরে নিজেদের দÿতার প্রমান দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় মোট প্রতিবন্ধীর সংখ্যা ৫০ হাজারের বেশী। তাদেরকে প্রতি মাসে ৭৫০ টাকাকরে ভাতা দেয়া হয়ে থাকে। পরে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থসহ ৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। ২২ জনকে ১০ হাজার করে ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮০ জন প্রতিবন্ধীর হাতে ৫০ হাজার করে টাকার চেক তুলে দেন অতিথিরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments