শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ তথ্য উপদেষ্টার

প্রকাশ : 29 Sep 2026
শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ তথ্য উপদেষ্টার

স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার [২৯ সেপ্টেম্বর] সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশের অস্বস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত তাকে ফেরত দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।


ব্রিফিংয়ে তিনি আরও বলেন, গণমাধ্যমসহ সবার অজান্তে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।


এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে পারমাণবিক চুক্তি হয়েছে, তার প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর পড়বে না। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় রাশিয়া থেকে ইউরেনিয়াম না আসার বিষয়েও সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

;