ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার কৃতি সন্তান বাংলাদেশ বেতার খুলনার জনপ্রিয় রম্য নাটিকা আয়নার রচয়িতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরকারি সুন্দরবন কলেজের সাবেক অধ্যাপক সদ্য প্রয়াত অচিন্ত্য কুমার ভৌমিকের স্বরণে শুক্রবার বিকেল ৫ টায় ফুলতলা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার হলরুমে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা, অচিন্ত্য কুমার ভৌমিকের ভ্রাতা ইঞ্জিঃ অপূর্ব কুমার ভৌমিক, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট বিধান দাশগুপ্ত, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায়, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু, শাহীন জামাল পন, ফজলে খোদা বাচ্চু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, অনুপম মিত্র প্রমুখ। সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক গৌতম কুমার কুন্ডু।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments