বুলবুল আহমেদ,নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনো কোন গুম হত্যা সন্ত্রাস প্রশ্রয় দেয় না ভবিষ্যতেও দিবে না। গুম হত্যা সন্ত্রাস যেই করুক তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকার রাস্তার ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এদের সকলকে স্থায়ী ভাবে দল থেকে বহিস্কার করার সিন্ধান্ত দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্ন ভাবে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপিতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না।’
শনিবান (১১ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু আরো বলেন, গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গা পাই না। যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। শহীদ জিয়াউর রহমান বিএনপিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের দলে স্থান দেয়নি। তারেক রহমানও বিএনপিতে কোনো অপরাধী, সন্ত্রাসী, খুনিদের জায়গা দেবে না।
তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও অন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনুস আলীর মধ্যে বৈঠকের পর নির্বাচন বিষয়ে দেশের মানুষ একটা আশার আলো দেখতে পেয়েছে। এখন নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করা হয়েছে। কোন কোন দল পি আর পদ্ধতি নির্বাচন চায়, কিন্তু দেশের মানুষ পি আর নয়, ফেয়ার নির্বাচন চায়।
নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংকলরী ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
সব মন্তব্য
No Comments