আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছসহ অন্যান্যরা। আলোচনা সভায় পিআইও আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলার আহাম্মদনগর ও হাতীবান্দা বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেন, মোমবাতি প্রজ্জলন ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments