ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই চাচাতো ভাই। নিহত মাহিন মিয়া (১৪) উলজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মোহাব্বত আলীর ছেলে ও হাজী মসকুত আলী প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পরমানন্দপুর নাঈম খা'র মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তারাবির নামাযের পর মাহিন, মাশরাফি ও বাইতুল নাঈম খা'র মুদি দোকানের সামনে বসে ছিল। এসময় হঠাৎ কোন কারন ছাড়াই মাহিন ও মাশরাফিকে ছুরিকাঘাত করে তরিকুল। পরে স্থানীয়রা মাহিন ও মাশরাফিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। আহত মাশরাফিকে ঢাকায় পাঠানো হয়৷
মাহিনের বন্ধু আহত মাশরাফি বলেন, রাতে একটি দোকানের সামনে তার বন্ধু মাহিন ও বাইতুলকে নিয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় তরিকুল এসে মাহিন ও আমাকে ছুরিকাঘাত করলে আমি বাইতুলকে নিয়ে কোন ভাবে পালিয়ে যায়৷ কিন্তু মাহিন মাটিতে লুটিয়ে পড়ে।
নিহতের মা শাপলা বেগম বলেন, তরিকুল আমার ছেলে মাহিনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। প্রায় সময় তরিকুল আমাকে গালাগালি করতো।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, হত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত তরিকুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। স্কুল ছাত্রের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments