রংপুর অফিস : আজ দিনাজপুর জেলা থেকে ৩টি ট্রাক এর ড্রাইভার-হেলপারসহ মোট ৬ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেয়ার জন্য আসে। তারা সেই ট্রাকগুলোতে অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে ঢাকার বিভিন্ন কোভিড হাসপাতালে নিয়ে যাবেন বলে দাবি করেন। জনৈক ডাক্তার রেজাউল করিম নামে এক ব্যক্তি তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেয়ার জন্য পাঠিয়েছেন বলে ধৃত ৬ ব্যক্তি পুলিশকে জানিয়েছেন বলে জানা গেছে। সে প্রেক্ষিতে ট্রাক তিনটির চালকগণ মেডিকেল হাসপাতালের অক্সিজেনের দায়িত্বে থাকা আবু সাঈদ খান বাবুর নিকট তিনটি চালান উপস্থাপন করেন। পরবর্তীতে আবু সাঈদ খান বাবুর সন্দেহ হলে তিনি ঘটনাটি মেডিকেল ওয়ান এবং ফাড়ির ইনচার্জকে বিষয়টি জানালে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এসে আসামী ৬ জনকে জিজ্ঞাদাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত ৬ ব্যক্তি এখন রংপুর কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments