মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর গ্রামে পারিবারিক কবরস্থানে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী আকলিমা চিকিৎসা নিচ্ছেন একই হাসপাতালে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে।
এ ঘটনায় আহত ফুল মিয়ার বাবা আবুল বাশার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) বিকেলে পারিবারিক কবরস্থানে বেড়া দিতে গেলে ফুল মিয়া ও তার ভাইদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ফুল মিয়া, তার স্ত্রী আকলিমা এবং প্রতিপক্ষ সোনা মিয়ার পক্ষের কয়েকজন নারী আহত হন।
পরে ফুল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে নোয়াপাড়া ব্রিজ এলাকায় ফের হামলার শিকার হন তিনি। অভিযোগে বলা হয়েছে, রিয়াজ, সাখাওয়াতসহ একদল লোক সেখানে তার ওপর হামলা চালায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফুল মিয়ার বাবা আবুল বাশার বলেন, “কবরস্থানে বেড়া দিতে গেলে আমার ছেলের ওপর হামলা চালানো হয়। আমি এই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ সোনা মিয়া বলেন, “আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না। বাজার থেকে ফিরে দেখি নারীসহ চারজন আহত হয়ে পড়ে আছে। তাদের হাসপাতালে নিয়ে যাই। গোরস্থানে বেড়া দিতে গেলে আমরা বাধা দিলে তারাই আমাদের ওপর হামলা চালায়। আমাদের পক্ষের মদিনা নামের এক নারীর অবস্থাও আশঙ্কাজনক।”
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments