স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপপর্বের ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, কানাডা ও সুইজারল্যান্ড। আর চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
গ্রুপ ‘এ’র ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। বৃহস্পতিবার গুয়াদালাজারার এস্তাদিও আক্রনে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন লুইস রোমো। কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউয়ের ভুলে বল পেয়ে ফাঁকা জালে গোল করেন তিনি। শেষ দিকে রাউল রাঞ্জেলের জোড়া সেভে জয় নিয়ে মাঠ ছাড়ে এল ত্রি। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো।
একই গ্রুপের অন্য ম্যাচে আটলান্টায় চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ১-১ গোলে ড্র করেছে। ষষ্ঠ মিনিটে মিখাল সাদিলেকের গোলে এগিয়ে যায় চেকরা। ৮৩ মিনিটে তেবোহো মোকোয়েনা পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। দুই ম্যাচে দু’দলেরই সংগ্রহ এখন ১ পয়েন্ট।
গ্রুপ ‘বি’তে ইতিহাস গড়েছে কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সহ-আয়োজকরা। জোনাথান ডেভিড হ্যাটট্রিক করেন। এছাড়া সাইল লারিন, নাথান সালিবা গোল পান এবং একটি আত্মঘাতী গোল হয়। ম্যাচে হোমাম আহমেদ ও আসিম মাদিবো লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হয় কাতার। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কানাডা।
একই গ্রুপে লস অ্যাঞ্জেলেসে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ৭৪ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর বদলি নেমে জোড়া গোল করেন ইয়োহান মানজাম্বি। রুবেন ভার্গাস ও গ্রানিত জাকা পেনাল্টি থেকে বাকি গোল দুটি করেন। ৮০ মিনিটে তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখেন। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কানাডার সমান পয়েন্ট সুইসদের।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments