ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট আহূত আগামী ২৫ আগস্ট অর্ধদিবস হরতালের সমর্থনে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট, বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল সফল করার আহ্বান জানিয়ে আজ বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল ১১টা থেকে ঢাকার পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা-বায়তুল মোকাররম-বঙ্গবন্ধু অ্যাভিনিউ-গুলিস্তান-জিরো পয়েন্ট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সহ-সাধারণ সম্পাদক, বাম জোটের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষের নেতৃত্বে ডা. ফজলুর রহমান, ডা. হারুন অর রশীদ, খালেকুজ্জামান লিপন, লুনা নূর, বিধান চন্দ্র দাস, শ্রমিকনেতা আব্দুল কাদের, জাহিদ হোসেন, হকারনেতা সেকেন্দার হায়াত, মঞ্জুর মঈন, সাইফুল ইসলাম সমীর, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ, বাম জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে চট্টগ্রাম ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বরিশালে আজ একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।
নেতৃবৃন্দ জনগণকে এই হরতালে অংশগ্রহণের মধ্যে সরকারের এ দমন পীড়নের জবাব দেয়ার আহ্বান জানান। পথচারী বাসযাত্রী স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে অংশগ্রহণ করেন এবং হরতালের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
এছাড়াও আজ বিকেলে নগরীর শ্যামপুর, সেগুনবাগিচা, হাইকোর্ট ও মোহাম্মদপুরের বছিলায় প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করা হয়।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments