সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার বেশ কিছু এলাকায় নেশা ও জুয়ার টাকা জোগাতে বেড়েছে চুরি। হাঁস-মুরগি, ছাগল, মোবাইল, নগদ টাকা চুরি হচ্ছে দিনদুপুরে ও মধ্যরাতে।
সোমবার (১৯ জুন) গভীররাতে চকসিংড়া কবরস্থান পাড়া ও শোলাকুড়া মহল্লার দুটি বাড়ি থেকে কয়েকটা হাঁস ও মুরগি চুরি হয়। নকল চাবি দিয়ে তালা খুলে হাঁসের ঘর থেকে এসব হাঁস চুরি করা হয়। শুধু তাই নয় সম্প্রতি একই মহল্লার অপর একজনের বাড়ি থেকেও কয়েকটি মুরগি চুরি হয়। এছাড়াও প্রায় সময়ই বাড়ি থেকে মোবাইল, টাকা ও ছাগল চুরি হয়।
এতদিন মাদকের ব্যবসা চললেও এলাকায় নতুন করে শুরু হয়েছে জুয়ার আসর। মাসখানেক থেকে চলছে চকসিংড়া ও শোলাকুড়া মহল্লার বিলের মধ্যে দুটি জুয়ার আসর। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিদের নিয়ে চলে জুয়ার জমজমাট আসর। এতে নিঃস্ব হচ্ছে যুবসম্প্রদায়। বাড়ছে পারিবারিক কলহ ও দ্বন্দ্ব।
সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার পেট্রোবাংলা, চকসিংড়া পূর্বপাড়া, চকসিংড়া কবরস্থান পাড়াসহ কিছু এলাকায় বেড়েছে মাদক কেনাবেচা ও জুয়ার আসর। চকসিংড়া কবরস্থানের নিচের উঁচু ভিটা ও শোলাকুড়া মাদ্রাসার পূর্ব-উত্তর দিকের বাগানে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে জুয়ার আসর। এদিকে মাদকের রমরমা ব্যবসা চলছে। জুয়া ও মাদকের টাকা জোগাতে প্রায় বাড়িতেই দিনে ও রাতে সংঘটিত হচ্ছে চুরি। চকসিংড়া কবরস্থান পাড়া, পূর্ব পাড়া ও পেট্রোবাংলার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। যাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা রয়েছে। কারাগার থেকে বের হয়ে এসেই আবার জড়িয়ে পরছে মাদকের ব্যবসায়। চুরি সংঘটিত হওয়ার পেছনে মাদক ও জুয়াকে দায়ী করছেন এলাকাবাসী ও ভূক্তভোগীরা। এতে অতিষ্ঠ ও চরম ক্ষিপ্ত তারা।
চকসিংড়া কবরস্থান পাড়ার ভূক্তভোগী আবুল কালাম আজাদ বলেন, জুয়া ও নেশার জন্য টাকা জোগাতে চুরি বেড়েছে। আমার ঘরের তালা নকল চাবি দিয়ে খুলে ৩টি হাঁস নিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
একই মহল্লার হাসি বেগম বলেন, সম্প্রতি আমার বাড়ি থেকেও মুরগি চুরি হয়েছে। মাদক ও জুয়া বন্ধ না হলে চুরি-ছিনতাই বন্ধ হবে না। প্রশাসনের কাছে দাবি করছি, দ্রুত মাদক ব্যবসা ও জুয়ার আসর বন্ধ করা হোক।
গোলাম রাব্বানী ও আতাউর রহমান নামের দুজন এলাকাবাসী জানান, প্রতিদিন আমাদের এলাকায় নতুন নতুন মানুষের আগমণ ঘটে। তারা এসে মাদক নিয়ে আবার চলে যায়।
মো. ফরিদ উদ্দিন বলেন, এখানে দিনদুপুরে প্রকাশ্যে মাদক বিক্রি হয়। সারারাত চলে জুয়া। এসব অনৈতিক কাজের টাকা জোগাতে এলাকায় বেড়েছে চুরি। আমরা খুবই অতিষ্ঠ। এসব বন্ধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা মাদক নিয়েই কাজ করছি। মাদক ব্যবসা ও সেবন আগের চেয়ে অনেকাংশে কমে গেছে। শীঘ্রই পেট্রোবাংলা, চকসিংড়া এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments