চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমেদ বলেন, এখন মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এ সরকার থাকবে না। তিনি বলেন, আপনারা কিছু করেন বা না করেন, সরকার নিজের ভারে নিজেই পড়ে যাবে। ১১ দলীয় জোটকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শৃঙ্খলা বজায় থাকলে ইনশাআল্লাহ ১১ দলীয় জোটই ক্ষমতায় আসবে।
পথসভায় তিনি ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা তার বক্তব্যের প্রসঙ্গও টানেন। তিনি বলেন, ২০২২ সালে তিনি বলেছিলেন সময় থাকতে চলে গেলে সম্মানের সঙ্গে যেতে পারবেন, দেরি করলে পরিণতি ভিন্ন হবে। বর্তমান সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের ক্ষমতায় আসার পথে বাধা তৈরি করা হয়েছিল। এ সময় তিনি প্রধান উপদেষ্টা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, মাঠে নেমে জনগণের কথা শোনার জন্য, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় বলেছিলেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। এখনও দেশে গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট চলছে, তাই সেই দাবিই আবার তোলা হচ্ছে। তার মতে, ১১ দলীয় জোট ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোট এই ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করছে। লংমার্চের প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও একই পথসভায় বক্তব্য দেন এবং দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার হুঁশিয়ারি দেন।
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
সব মন্তব্য
No Comments