সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে জামে মসজিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি রোববার (১২ সেপ্টেম্বর) উপজেলার আওনা ইউনিয়নের টিকরাপাড়া পূর্বপাড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের টিকরাপাড়া পূর্বপাড়া জামে মসজিদের অধীন ৮৫টি পরিবার নিয়ে এ সমাজ গঠিত। জামে মসজিদের সভাপতি,সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার একই পরিবারের হওয়ায় তারা নিজেরাই তাদের মনমত সিদ্ধান্তে সমাজ পরিচালনা করে আসায় অপর পক্ষের আমজাদ ও আজাহার মাস্টার এর ৪০টি পরিবারকে বিভিন্নভাবে কোনঠাসা করে রাখে। এ নিয়ে এলাকায় একটি পক্ষের মাঝে ক্ষোভ বিরাজ করছিল দীর্ঘদিন যাবৎ।
প্রতিদিনের মতো ওই মসজিদের পাশে রোববার সকালে স্থানীয় আমজাদ মাস্টারের লোকজন গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় গাছ তলায় প্রসাবের গন্ধ ও টিস্যু পড়ে থাকার বিষয়ে মসজিদের ইমামকে স্থানীয় বেলাল হোসেন জিজ্ঞাসা করে। এ জিজ্ঞাসার জের ধরে সভাপতি বদিয়ারের লোকজনের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে দু-পক্ষের মাঝে লাঠি-শোঠা নিয়ে রক্ষক্ষয়ী সংর্ঘষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয় বলে জানা যায়।
গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৩ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments