স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শুরু হলো ৫ দিনব্যাপী পেইন্টিং কর্মশালা ‘স্বদেশনামা’। বুধবার (১৯ মার্চ ২০২৫ ) বেলা ২টায় জাতীয় চিত্রশালা ভবনে এই কর্মশালা শুরু হয়। ১৯ থেকে ২৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মশালা চলবে। ৫ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বরেণ্য শিল্পী আবদুস শাকুর শাহ। কর্মশালায় ১৫ জন নারীশিল্পী অংশগ্রহণ করছেন।
এই কর্মশালার কেন্দ্রীয় ধারণা ‘স্বোপার্জিত শিল্প’, যার সূত্র ধরে অংশগ্রহণকারীরা স্থানিক চরিত্র সম্পর্কে সচেতন হয়ে ছবি আঁকার প্রয়াস পাবেন। বরেণ্য শিল্পী আবদুস শাকুর শাহ তাঁর আপন চর্চার সূত্রে শিল্পীদের দেশজ চরিত্র বিষয়ে সচেনতার বৃদ্ধির বিষয়টি উপজীব্য করে এই কর্মশালা পরিচালনা করবেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments